মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশাল মাদক নিরাময় কেন্দ্র থেকে আগৈলঝাড়ার চন্দনের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

বরিশাল নগরীর নবগ্রাম সড়কের হলি কেয়ার মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পূনর্বাসন কেন্দ্র থেকে আগৈলঝাড়া উপজেলার চন্দন সরকার (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে খবর পেয়ে পুলিশ ওই কেন্দ্র থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। উদ্ধার হওয়া চন্দন সরকার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের বাসিন্দা।

ওই কেন্দ্রে চিকিৎসাধীন রোগীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে যুবক চন্দন সরকারকে মারধর করেছেন মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারীরা। সকালে বাথরুম থেকে গলায় গামছা পেচানো অবস্থায় চন্দন সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়। চন্দনের মুখে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
সূত্রমতে, হলি কেয়ার মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পূনর্বাসন কেন্দ্রে রাতের বেলায় প্রায়ই রোগীদের নির্যাতন করা হয়। চিকিৎসাধীন রোগীর ¯^জনরা নির্যাতনের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এনিয়ে হলি কেয়ার মাদক নিরাময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হক তমাল কোন কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, এ ঘটনায় চন্দন সরকারের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগেও এই মাদক নিরাময় কেন্দ্রে একাধিকবার রোগী মৃত্যুর ঘটনা ঘটলেও অর্থের বিনিময়ে সব ম্যানেজ করে নিজেকে মুক্ত রাখেন হলি কেয়ারের পরিচালক মোস্তাফিজুর রহমান সুমন। বর্তমানে এখানে ২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।