মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় সওজ এর জায়গা অবৈধ দখল মুক্ত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধ মুক্ত করলেন ইউপি চেয়ারম্যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া-গৌরনদী-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে গৈলা ইউনিয়নের রশিদ ফকিরের ব্রীজের পশ্চিম এলাকায় বরিশাল সড়ক ও জনপথ বিভাগের জায়গা ও খাল দখল করে দোকান নির্মাণ করে আসছিলেন গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান আকনের ছেলে ফারুক আকন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তিনি দাড়িয়ে থেকে শ্রমিক দিয়ে অবৈধভাবে নির্মাণ কাজ পরিচালনা করছিলেন।
গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু জানান, ইউএনও, এসিল্যান্ডকে অবৈধ স্থপনার বিষয়ে অবহিত করে তাদের নির্দেশে থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার রাতে ওই অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন তিনি। এসময় দখলদারের স্থপনা নির্মানের সামগ্রীও তাকে নিজ দায়িত্বে অপসারণ করেতে বলা হয়েছে।

অবৈধ স্থপনা নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার সত্যতা স্বীকার করে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, খবর পেয়ে তিনি পুলিশ পাঠিয়ে সরকারী জায়গা দখলকারীর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।