মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া’র রাষ্ট্রীয় দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও আয়কর আইনজীবি আবুল কালাম ভূঁইয়া (৭৩) ঢাকা বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত আটটায় ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি…….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকাল দশটায় মরহুমের নিজ বাড়ি উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামে অনুষ্ঠিত জানাজায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন উপস্থিত থকে স্থানীয় এমপি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

পরে উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালার নেতৃত্বে পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সালাম প্রদান ও শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।