মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছেন রাধানগর গ্রামের রহিমা খাতুন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন কনসেনট্রেটর উপহার হিসেবে প্রদান করেন উপজেলার রাধানগর গ্রামের মরহুম অধ্যাপক আবু ইয়াসিন-এর সহধর্মিনী রহিমা খাতুনের পক্ষে তারই কন্যা মানবকল্যাণ পরিষদ,ঠাকুরগাঁওয়ের গবেষনা কর্মকর্তা রাকিবা ইয়াসমিন। অক্সিজেন কনসেনট্রেটর গ্রহন করেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর।

এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা.মোঃ সইফুজ্জামান বিপ্লব,ডা.সানোয়ার হোসেন সাধন,ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল সহ সংবাদকর্মীগণ। রাকিবা ইয়াসমিন বলেন, করোনা রোগী সহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় সহযোগিতা হিসেবে মা রহিমা খাতুনের পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর উপহার হিসেবে প্রদান করা হলো।

তিনি তার মরহুম পিতা অধ্যাপক আবু ইয়াসিন সহ পরিবারের প্রতি সবার কাছে দোয়া কামনা করেন। ডা.হুমায়ুন কবীর বলেন, অক্সিজেন কনসেনট্রেটরটি চলমান করোনা সংক্রমনে উপজেলাবাসীর চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। তিনি অক্সিজেন কনসেনট্রেটর উপহার দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।