মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড়ো ভাইয়ের স্ত্রী জখম

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
ওগাঁর সাপাহারে  একটি বিবাদমান  নির্মিত বশত বাড়ী সম্পিত্তির উপর হাঙ্গামা ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড়ো ভাইয়ের স্ত্রী জখম । হাসপাতালে ভর্তির পর থানায় অভিযোগ।
গত ২৫ আগস্ট বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার রামরামপুর (খঞ্জনপুর) গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযোগ পেয়ে সাপাহার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ)ওসি’র নির্দেশে থানার  এসআই সামমোহাম্মদ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানায় অভিযোগের প্রেক্ষিতে ও উভয় পক্ষের লোকজন এবং গ্রামবাসীর দেয়া তথ্য মতে জানা গেছে গ্রামের মধ্যে বিবদমান নির্মানাধীন বশতবাড়ী  ওই জায়গায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত দাবীদার  ওই গ্রামের সাব্বির এর ছেলে তোজাম্মেল হোসেন,আইনুল হক ও হানিফা।
বিগত বাপ-দাদার আমলে সেখানে টিনের ছাউনি ও মাটির বেড়া দিয়ে ৩টি ঘর নির্মান করে বসবস করে আসছিল। ২০০৮ সালে বড় ভাই তোজাম্মেল হোসেন নিজ সম্পত্তির উপর বসতবাড়ি নির্মাণ করে উক্ত  বাড়ী হইতে নতুন বাড়িতে বসবাস করতে থাকে। মৌখিকভাবে কথা থাকে পূর্ব বাড়িটি বাজারদর মোতাবেক ছোটভাই আইনুল ক্রয় করবে কিন্তু সে ক্রয় না করায় বড় ভাইয়ের পরিবার সে বাড়িতে গরু ছাগল সহ বসবাস করতে থাকেন এটি মেনে নিতে পারছিল না ছোট ভাই আইনুল হক।এরই জের ধরে  বুধবার বিকেলে বড়ো ভাইয়ের স্ত্রী পলি আক্তার বাসায় প্রবেশ করলে আইনুল(৪০) ও তার ছোট্র ভাই হানিফা(৩৫) তার উপর আক্রমণ করে বসে এবং বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তাত্ব অবস্থায় মেঝেতে পড়ে যায় সে সময় আরও কিল ঘুষি লোহার রড ও লাঠি দিয়ে মেরে অচেতন করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ৭টি সেলাই দিয়ে ওই গৃহবধুকে ওয়ার্ডে ভর্তি করে দেয়।
 থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে ওই গ্রামের সাব্বির হোসেন এর বড় ছেলে তোজাম্মেল হোসেনকে বসতবাড়ী ছাড়া করতে দীর্ঘ দিন ধরে তার দ্বিতীয় মা’র ছেলে সৎভাই আইনুল হক ও হানিফা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছিল। তারই সূত্র ধরে তোজাম্মেল হোসেন চাকুরীর সুবাদে বাহিরে থাকায় সৎভাইদ্বয় তোজাম্মেল হোসেন এর স্ত্রী তাদের ভাবীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন সহ ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে থাকত। ফলে কয়েক দফায় স্থানীয়ভাবে সালীশ বিচার হলে আইনুল ও হানিফা ঝগড়া বিবাদ না করার জন্য মুচলেকাও দিয়েছিল। ঘটনার দিন বিকেলে  তোজাম্মেল হোসেন এর স্ত্রী ভাত রান্নার জন্য চুলা বসালে পূর্বপরিকল্পিতভাবে আইনুল ও তার ভাই হানিফা তাদের ভাবীকে একা পেয়ে উক্ত ঘটনা ঘটিয়েছে। এবং প্রতিপক্ষের লোকজন সে সময় ভিকটিমের গলা হতে এক ভরি ওজনের স্বর্ণের চেইন যার আনুমানিক মূল্য সত্তর  হাজার টাকা ছিনিয়ে নেয়।
এবিষয়ে থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ )ওসি তারেকুর রহমান সরকার এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন,  অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।