মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

কলারোয়া উপজেলা চেয়ারম্যানের সুস্থ্যতা কামনায় প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

সাতক্ষীরা কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর সুস্থ্যতা কামনায় কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫আগস্ট) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দোয়াপূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি। কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম.এ কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ। সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ.সভাপতি শেখ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, দপ্তর ও প্রচার সম্পাদক সুজাউল হক, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার সংবাদদাতা জুলফিকার আলী, সাংবাদিক সরদার জিল্লুর, রাজু রায়াহান, দেবাশীষ চক্রবর্তী বাবু, হাবিবুল্লাহ বাহার, মামুন হোসেন, ইউপি সদস্য শরিফুদৌলা শরীফ, ব্যবসায়ী আলমগীর হোসেন, মন্টু মিয়াসহ অসংখ্য মুসল্লি। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।