মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মীর মাহবুুবুর রহমান বাবুর ২৬ তম শাহাদত বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

টাঙ্গাইলের নাগরপুরে যুব নেতা মীর মাহবুুবুর রহমান বাবুর ২৬ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিাবার সকালে নাগরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যুবদলের উদ্যোগে শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফনির হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম দীপনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এমএ ছালাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী রানা, হাবিবুর রহমান হবি, সাবেক সাধারন সম্পাদক মো. সেলিম মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান মো. রফিজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লাভলু, মো. নজরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, আলীম মাহমুদ এলিম, উপজেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা গোলাম, কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি মো. জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর খালেদ মাহবুর রাসেল, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মাহমুদুল নবী সেলিম, সাধারন সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

এসময় বক্তারা মীর মাহবুুবুর রহমান বাবুর স্মৃতিচরণ করতে গিয়ে বলেন, নির্যাতিত-নিপিড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায় সহ দলেরপতি তার অবদানের কথা কখনো ভুলা যাবে না। এ সময় উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।