মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে পঙ্গু রুবেল করোনার টিকা পেয়ে প্রধান মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের অরন্যপাশা গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র পঙ্গু মো:রুবেল মিয়া (৪২) বিনামূলে করোনার টিকা গ্রহন করে আবেগে আল্পুত হয়ে নান্দাইল প্রেসক্লাবে উপস্থিত হয়ে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ২৫ আগস্ট নান্দাইল হাসপাতাল থেকে প্রথম ডোজ গ্রহন করে ২৬ আগস্ট নান্দাইল প্রেসক্লাবে উপস্থিত হয়ে এই অভিনন্দন জানান। ৩ মেয়ে ১ ছেলে সন্তানের জনক পঙ্গু রুবেল মা আনোয়ার বেগমকে সাথে নিয়ে সংসার পরিচালনা করছেন । ইতি মধ্যে পঙ্গু রুবেল মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তরে থেকে নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের সহযোগিতায় ২ বারে ৩ লক্ষ টাকা অনুদান সহযোগিতা পেয়েছেন। প্রথম দফা ১ লাখ, ২ দফা ২ লাখ টাকা পেয়ে এখন নান্দাইল চৌরাস্তায় দোকান চালু করে ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে দিন যাপন করে যাচ্ছেন। রুবেল আক্ষেভ করে বলেন, ছোট বেলায় যদি আমার মা/বাবা আমাকে টিকা দেওয়াতে পারতেন তবে হয়ত তার শিশুকালে পঙ্গত্ব বরণ করতে হত না। পঙ্গু রুবেল মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আর একবার যদি তাকে আর কিছু অনুদান/আর্থিক সহযোগিতা প্রদান করেন তবে পরিবার পরিজন নিয়ে বাকী জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।