মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

তিন দিন আগে সেন্টাল অক্সিজেন উদ্বোধন হলেও আগৈলঝাড়ায় নার্সের অবহেলায় অক্সিজেন না পেয়ে মারা গেল করোনা রোগী একই ব্যাক্তিকে একদিনে করোনার ডাবল ভ্যকসিন দেয়ার অভিযোগে শোকজ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ আগস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধন করার তিন দিন পরে কর্তব্যরত নার্সরা করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীকে অক্সিজেন না থাকার কথা জানিয়ে অক্সিজেন না দেয়ায় হাসপাতালেই মারা গেলেন করোনা আক্রান্ত মজিবর রহমান মোল্লা।
উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের বাসিন্দা ও বাজারের ব্যবসায়ি মজিবর রহমান মোল্লা (৬৫)র স্বজনেরা জানান, গত রবিবার করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষায় মজিবরের করোনা ধরা পরে। ওই দিন তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

বুধবার গভীর রাতে মজিবরের অক্সিজেন লেভেল কমে গেলে চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। বুধবার সকালে মজিবরকে বরিশাল নেয়ার কথা ছিল।

এদিকে গত ২১ আগস্ট আবুল খায়ের গ্রুপের উদ্যোগে বিনা মূল্যে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধন করা হলেও মঙ্গলবার রাতে হাসপাতালে ডিউটিরত দুই নার্স মজিবরের স্বাজনদের কাছে অক্সিজেন নেই জানিয়ে মজিবরের অক্সিজেন খুলে দেয়। মুমূর্ষ মজিবর অক্সিজেন না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন বাইরে থেকে একটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে গভীর রাতে হাসপাতালে প্রবেশ করতে চাইলে হাসপাতালের নাইট গার্ড মামুন তাদের হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু বলে জানায়।

হাসপাতালের নার্সরা মজিবরের পরিবারকে অক্সিজেন নেই জানালে তারা বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহর কথা জানায় গার্ড মামুনকে। বিষয়টি নাইট গার্ড মামুন রোগীর স্বাজনদের সাথে নিয়ে ডিউটিরত নার্সদের কাছে গিয়ে জানতে চাইলে নার্সরা মামুনের সাথেও খারাপ আচরণ করে বাইরে থেকে আনা অখিক্সজেনও দিতে দেয় নি। নার্সদের অবহেলায় অক্সিজেন সেবা না পেয়ে শেষ পর্যন্ত বুধবার ভোর রাতে মজিবর মারা যায়।
এদিকে আবুল খায়ের গ্রুপের সৌজন্যে গত ২১ আগষ্ট উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীসহ মুমূর্ষ রোগীর সেবায় বিনামূল্যে সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধণ করে স্বাস্থ্য বিভাগের পরিচারক ডা. বাসুদেব কুমার দাসসহ অতিথিরা। সেন্টাল অকিসজেন উদ্বোধনের দিন দিনের মাথায় অক্সজেণ না পেয়ে রোগী মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে মৃতর স্বজনরাসহ স্থানীয়রা।

এর আগে সোমবার হাসপাতালের করোনা প্রতিরোধে ভ্যাকসিন বুথে রাজিহার গ্রামের এক ব্যক্তিকে একই দিন প্রথম ডোজের দুটি টিকা একসাথে পুশ করেছিলো হাসাতালের নার্সরা। ওই ব্যক্তি জানিয়েছেন, তাকে একবার টিকা দেয়ার পরে তিনি ওই চেয়ারে বসা অবস্থায় আরেকজন নার্স তাকে দ্বিতীয়বার করোনার টিকা দিতে গেলে তিনি টিকা নিয়েছেন বলে নার্সকে জানালেও ওই নার্স তার কথা না অগ্রাহ্য করে চেয়ারে বসা অবস্থায়ই তাকে দ্বিতীয়বার টিকা পুশ করেন। এ বিষয়ে ওই ব্যক্তি ইউএইসএএফপিও ডা. বখতিয়াল আল মামুনকে লিখিত অভিযোগ করেছেন। বর্তমানে তিনি চরম আশংকার মধ্যে রয়েছেন।

হাসপাতালের ইউএইসএএফপিও ডা. বখতিয়াল আল মামুন জানান, অক্সিজেনের বিষয়টি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্ট পাবার পরে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। একই দিনে এক ব্যাক্তিকে দুবার টিকা পুশ করার বিষয়ে লিখিত অভিযোগ পাবার সত্যতা স্বীকার করে ডা. বখতিয়ার আল মামুন আরও বলেন, ওই ঘটনায় নার্সকে শোকজ করা হয়েছে এমনকি তাকে দ্বায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস মন্ত্রী মহোদয়ের সাথে একটি জরুরী মিটিং এ থাকায় তিনি বক্তব্য দিতে পারেন নি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।