মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা বুধবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির উপদেষ্ঠা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন। সভার শুরুতেই কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক বাবুলের প্রস্তাবে সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ভ্ইুয়া ও বীরমুক্তিযোদ্ধা হাজী গাজী আব্দুস সালাম ভূইয়া বীর প্রতীকের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহন সহ এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় বিগত দুই মাসে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা উপস্থাপন করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ। আলোচনা করেন সাবেক চেয়ারম্যান কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম রেণু, এনামুল হক বাবুল, প্রভাষক অরবিন্দ পাল অখিল, শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী ও সমাজ সেবা কর্মকর্তা মো. ইনসান আলী। সভায় পৌরসভায় এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করায় মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়াকে অভিনন্দন জানানো হয়। সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধ, পলিথিন মুক্ত নান্দাইল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়া সভায় আরো কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।