মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবীরকে দীর্ঘ নয় বছর পর বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে স্থানীয় সুতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল এগারোটায় এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. গোলাম ফারুকের সভাপতিত্বে বিদায় সংবর্ধনার উদ্বোধক ছিলেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম।
বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব কে এম শামীম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
এ সময় উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।