ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিগত ২০১৬-২০১৭ অর্থ বছর থেকে ২০১৯-২০২০ অর্থ বছর পর্যন্ত চার বছরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় ১৩টি কোটি টাকা মূল্যের সোলার বাতি সরবরাহ করা হয়েছে। একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, ও হাটবাজার এলাকায় ২৮৭টি রোড লাইট (সড়ক বাতি) বসানো হয়েছে। মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন ৫০% উপকারভোগীর তালিকা এবং সমস্ত সড়ক বাতির তালিকা প্রদান করেছেন। অপরদিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ৫০% উপকারভোগীর তালিকা জমা দিয়েছেন। নান্দাইল উপজেলায় সোলারেন ফাউন্ডেশন সরকারি ইটখলের সহযোগি প্রতিষ্ঠান এই প্রকল্পটি বাস্তবায়ন করেছেন। বিগত ২০২০-২০২১ অর্থ বছরে সরকারিভাবে প্রকল্পটি বন্ধ রয়েছে। নান্দাইল উপজেলায় সোলারেন ফাউন্ডেশন প্রতি অর্থ বছরে বরাদ্দকৃত সোলার সমূহ পরবর্তী তিন বছর তাদের খরচে মেরামতের দায়িত্বে রয়েছেন। সরজমিন পর্যবেক্ষন করে ২৮৭টি সোলার রোড লাইট এখনও যথাযথভাবে চালু রয়েছে। ব্যক্তি পর্যায়ে প্রাপ্ত এবং বাড়িতে লাগানো সোলার লাইট সমূহ চালু রয়েছে। বিগত এক বছর ধরে প্রকল্পটি বন্ধ থাকায় জনগণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জনস্বার্থে প্রকল্পটি পুনরায় চালু করার জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ জোর দাবী জানিয়েছেন।
#চলনবিলের আলো / আপন