মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে অফিস টাইমের বাহিরে অনলাইনে ফ্রি চিকিৎসা দেন ভেটেরিনারি সার্জন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ আগস্ট, ২০২১

অবলা প্রাণী চিকিৎসা একটি কঠিন এবং মহৎ কাজ। যা নিজের মূখে বলতে পারে না তার সমস্যার কথা। তার লক্ষণ বা উপস্বর্গ দেখে দিতে হয় প্রাণীর চিকিৎসা।
প্রাণীসম্পদের উন্নয়ন ঘঠানো লক্ষে নিরলস ভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ভেটেরিনারি সার্জন ডাঃ উজ্জ্বল হোসাইন।

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার উজ্জ্বল হোসাইন সকাল থেকে বিকাল পর্যন্ত নিররস ভাবে উপজেলার প্রাণী চিকিৎসা সেবা দিয়ে তাকেন।

শুক্রবার ও শনিবার অফিস বন্ধ থাকা কালীন সময়ে যদি কোন কৃষকের গবাদিপশু অসুস্থ হয়ে তাকে এবং
চিকিৎসার জন্য পশু হাসপাতালে ডাঃ উজ্জ্বল হোসাইন কে অবহিত করেন তাহলে তিনি ভিডিও কলের মাধ্যমে অসুস্থ প্রাণী দেখে অথবা মোবাইল কলের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে তাকেন ।

প্রাণীসম্পদ অফিসের চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাইলে কৃষক টিপু ভদ্র বলেন আমার একটা গাভী বাচ্চা দেওয়ার তিন দিন পরে মাটিতে পরে যায় উটে দাড়াতে পারছিলো না। তখন ২০ আগষ্ট রাত ১১টায় ডাক্তার সাহেব ফোন দিলে ভিডিও কলে গরুটি দেখে চিকিৎসা দেয়। আর আল্লাহর রহমতে আমার গরুটি উটে দাড়ায়।

নান্দাইল প্রানীসম্পদ অফিসে গিয়ে দেখা যায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নিয়ে আসা গবাদিপশুর চিকিৎসা দিচ্ছেন ভেটেরিনারি সার্জন উজ্জ্বল হোসাইন।

নান্দাইল প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার উজ্জ্বল হোসাইনের কাছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন হাসপাতালে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলে। নান্দাইল মাত্র একজন পশুডাক্তার তাকার ফলে সব দিকে দেখা সম্ভব হয় না। আর যে সব প্রাণী গুরুতর অসুস্থ হাসপাতালে আনা সম্ভব হয় না সে গুলো চিকিৎসার বাহিরে ও যেতে হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।