মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইল মহাসড়কে গর্ত ; নেই দুর্ভোগের শেষ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা গোল চত্বর নামক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় জনসাধারন সহ যানবাহন চালকদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। ব্যস্ততম এই মহাসড়কের জনগুরুত্বপূর্ণ স্থান হচ্ছে নান্দাইল চৌরাস্তার এই টার্নিং পয়েন্ট। উক্ত টার্নিং পয়েন্ট তথা নান্দাইল চৌরাস্তা চত্বর দিয়েই বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত দূরপাল্লা সহ ছোট-বড় সবধরনের যানবাহন প্রতিদিন যাতায়াত করে থাকে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সবটুকু রাস্তা ভালো থাকলেও ভালো নেই নান্দাইল চৌরাস্তার গোলচত্বর। মহাসড়কের এই স্থানে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে রাস্তার ভিটুমিন নষ্ট হয়ে যাওয়া প্রায় ১০/১২টি বড় বড় খানা-খন্দ দেখা দিয়েছে। এতে যানবাহন চালক মোড় ঘোরাতে গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছে। এতে যেকোন সময় গাড়ীর চাকা উক্ত গর্তে পড়ে গিয়ে যানবাহন উল্টে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। স্থানীয় সূত্রে জানাগেছে, মহাসড়কের এই গোল চত্বরের গর্ত ভরাট করলেও বার বার কার্পেটিং নষ্ট হয়ে পুনরায় গর্তের সৃষ্টি হচ্ছে, আর ভোগান্তিতে পড়ছে জনসাধারন সহ ছোট বড় সবধরনের যানবাহন। অনেকেই ধারনা করছে নান্দাইল চৌরাস্তা গোলচত্বরে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ করার ফলে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা রাখা হয়নি। ফলে বৃষ্টির পানি গোলচত্বরের ওয়ালের উপর দিয়ে এবং নীচ দিয়ে পানি ছুইয়ে পড়া কারনে মহাসড়কের ভিটুমিন নষ্ট হচ্ছে। এতে করেই রাস্তার ভিটুমিন নষ্ট হয়ে কার্পেটিং উঠে যাচ্ছে এবং বড় খানা খন্দের সৃষ্টি হচ্ছে। উক্ত গোলচত্বরে দূর্ঘটনার রোধকল্পে গর্তগুলো ভরাট করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে যাত্রী সাধারন ও যানবাহন চালকগণ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।