মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ আগস্ট, ২০২১

আটোয়ারীতে ঘরের দরজা ভেঙ্গে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ ও সিআইডি’র ক্রাইম স্কিন দলের সদস্যরা। জানাগেছে, রোববার (২২ আগস্ট) বিকেলে উপজেলার ফকিরগঞ্জ বাজার এলাকার ডিগ্রী কলেজ রোড সংলগ্ন মোঃ জাহের আলীর বাসার ঘরের দরজা ভেঙ্গে তার ভাড়াটিয়া মোঃ ইয়াছিন জাহিদ চৌধুরীর(৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ইয়াছিন জাহিদ চৌধুরী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলী চৌধুরীর পুত্র। জানা যায় , আটোয়ারীতে এসে গত বছরের ৩ জুলাই জাহের আলীর বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। একসময় জাহিদ চৌধুরী ঢাকায় চাকুরী করতেন ।

চাকুরী ছেড়ে দিয়ে পরিবার ছাড়া একাই আটোয়ারীতে বসবাস করছিলেন। তার দুই ভাই বিদেশে থাকে। তাদের পাঠানো টাকা দিয়ে তিনি চলেন। রোববার (২২ আগস্ট) ইয়াছিন জাহিদ চৌধুরীর কক্ষ হতে পচা দুর্গন্ধ আশপাশে ছড়িয়ে পড়লে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন দ্রুত সিআইডি’র ক্রাইম স্কিন দলের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেন, কয়েকদিন আগে মারা গেছে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। ময়না তদন্তের রিপোর্টের পর পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।