মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে “প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার” সাথে বীর মুক্তিযোদ্ধা মেজর( অবঃ) মফিজুল হক সরকারের মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ আগস্ট, ২০২১

গাইবান্ধার পলাশবাড়ীতে অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার সদস্যদের সাথে বীর মুক্তিযোদ্ধা মেজর( অবঃ) মফিজুল হক সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় প্রাক্তন সৈনিক কল্যাণের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ পূর্বক কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হয়-

সশস্ত্র বাহিনী থেকে যারা বর্তমান বেতন স্কেল প্রবর্তনের পূর্বে আবসর গ্রহণ করেছেন তাদের পেনশনের টাকা বর্তমান দ্রব্য মূল্যের বাজারে কোনো অবস্থাতেই জীবন-যাপন করা সম্ভব হচ্ছে না। সব পেনশনারকে পদবী অনুযায়ী সর্বশেষ প্রাপ্ত পেনশন – এক পদবী এক পেনশন (One rank one Pension-OROP) প্রদানের জন্য আহবান জানান।অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন প্রতি ৪১৮ টাকা রেশন ভাতা প্রদান করা হয়। এ ভাতা দ্বারা একজনের রেশন ক্রয় করা যায় না। ওই রেশন ভাতা ১০০০.০০ টাকায় উন্নীত করার জন্য আহবান জানানো হয়।

২২ আগস্ট রবিবার দুপুরে অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার কার্যালয়ে সৈনিক সংস্থার সভাপতি শাজাহান মন্ডল সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ) মফিজুল হক সরকার,ল্যান্স কর্পোরাল(অবঃ)মশিউর রহমান,বিজিবির হাবিলার(অবঃ) শাহারুল ইসলাম,নৌ বাহিনীর অবসরপাপ্ত পেটি অফিসার এনামুল হক,অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ) মফিজুল হক সরকার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে,বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো,আমাদের সবাইকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।
সমস্ত মতবিনিময় সভাটি সঞ্চালন করেন সেনাবাহিনীর (অবঃ) ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।