মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ আগস্ট, ২০২১

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কীটনাশক জাতীয় ঔষধ খেয়ে নোমান (০৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নোমান উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির আমোদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। শনিবার (২১আগষ্ট) রাত ১টায় এ ঘটনা ঘটে।

জানাযায়, নোমানের বাবা খোরশেদ মিয়া তার ফলিত শসা বাগানের পোকা দমনের জন্য বাজার থেকে কীটনাশক এনে তার বাবা ঘরের এক কোণে রাখে।

শনিবার সন্ধ্যার দিকে নোমান কীটনাশক কে না চিনে পরিবারের অজান্তেই তা খেয়ে ফেলে। কীটনাশক খাওয়ার কিছুক্ষণ পরেই বমি করতে শুরু করে তখন বিষয়টি পরিবারের জানাজানি হয়। তৎক্ষণাৎ পরিবারের লোকজন নোমানকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেই রাত একটার দিকে চিকিৎসারত অবস্থায় নোমানের মৃত্যু হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।