মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভাইয়ের ছোড়া ইটের আঘাতে ছোট বোনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ আগস্ট, ২০২১

যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামে কুকুর মারতে ছোড়া ইটের আঘাতে নিহত হয়েছেন ছোট বোন জাকিয়া খাতুন (১২)। মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়,২০/০৮/২০২১ তাং (শুক্রবার) দুপুরে উপজেলার সমশপুর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী জিয়াউর রহমান গোলদারের বড় ছেলে রাব্বি গোলদার (২০) বাড়িতে প্রবেশ করা একটি কুকুরকে মারতে ইটের খোয়া ছোড়ে। ইটের খোয়াটি কুকুরের গায়ে না গেলে ঘরের প্রাচীরে লাগার পর তা ছুটে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা তার ছোট বোন জাকিয়া খাতুনের মাথায় গিয়ে লাগে। ইটের আঘাতে গুরুতর আহত হলে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে বাড়িতে নেয়ার পর জাকিয়ার বমি শুরু হয়। সন্ধ্যার পর তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। বিষয়টি সম্পর্কে পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত জানান, কুকুর মারতে বড় ভাইয়ের ছোড়া ইটের আঘাতে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েটির মৃত্যু হয়েছে। অতি আদরের ছোট বোনের মৃত্যুতে বড় ভাই রাব্বি গোলদার পাগলপ্রায়। যা অত্যন্ত বেদনাদায়ক।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।