মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা শাখার গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ আগস্ট, ২০২১

“মানবাধিকার অগ্রাধিকার”এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা শাখা গঠনকল্পে এক অনাড়ম্বর পরিবেশে সুধী সমাবেশের উপস্থিতিতে ২১/০৮/২০২১ইং রোজ শনিবার সন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক মোঃ জহিরুল ইসলাম লিটনের উপস্থাপনায় নান্দাইলের পুরাতন কৃষি ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।আলোচনা সভায় উপস্থিত থেকে মানবাধিকার সংগঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর ও নান্দাইল ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্য মাহমুদুর রহমান মান্না,আচাঁরগাও ফাযিল (ডিগ্রি)মাদ্রাসার সম্মানিত প্রভাষক ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য খায়সারুল আলম ফকির, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি,৪ নংচন্ডীপাশা ইউনিয়ন এর বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইফতেখার হোসেন খুররম, মুশুল্লী স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রভাষক মোঃ এনায়েত করীম ভূইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মিনহাজ আকবর, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক মাহবুব আলম কাজল,সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান আকন্দ, নান্দাইল পৌরসভার কার্য সহকারী মাহবুব রহমান,উদীয়মান মহিলা সাংবাদিক Rn শ্যামা, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম শাহরিয়ার রিয়াদ,মনিরুজ্জামান মোস্তাকিম (FPI) ও মনিরুজ্জামান রুবেল (মন্ডল)FPI নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফার্মাসিস্ট ও দৈনিক আজকের বসুন্ধরা নান্দাইল প্রতিনিধি মাহবুব মুর্শেদ বিপুল,সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন আকন্দ রাজিব,এজাজ,আবুল হাসান, মিজানুর রহমান, আবু হানিফ, মুবাশ্বির ও আলামিন প্রমুখ। সভায় বক্তারা মানবাধিকার সংগঠনটির উপজেলা শাখা গঠনকল্পে সুচিন্তিত মতামত প্রকাশসহ এর প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক সার্বিক সহযোগিতা ও একাত্মতা পোষন করেন।সমাজের অবহেলিত, নিপীড়িত,শোষিত ও অধিকার বঞ্চিত মানুষদের পাশে থেকে কাজ করাই হোক এর মূলমন্ত্র এই আদর্শকে সামনে রেখে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।