মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

মেট্রোরেল চলাচল দৃশ্যমান হচ্ছে এ মাসেই

প্রকাশিত হয়েছে- রবিবার, ২২ আগস্ট, ২০২১

উত্তরার দিয়াবাড়ি ডিপো এলাকায় মেট্রোরেলের পরীক্ষা শেষ হয়েছে। এ মাসেই মূল লাইনের ভায়াডাক্টে পারফরম্যান্স টেস্ট শুরু হবে। তখন দেশের প্রথম মেট্রোরেল চলাচলের দৃশ্য দেখতে পাবেন নগরবাসী। শুক্রবার (২০ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা ভায়াডাক্টে মেট্রোরেল চলাচলের সুনির্দিষ্ট কোনও তারিখ এখনও ঘোষণা করিনি। তবে আমরা বলেছি, আগস্ট মাসের ভেতরেই ভায়াডাক্টের ওপরে পারফরম্যান্স টেস্ট হবে। সেই টার্গেট নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’ এমএএন ছিদ্দিক বলেন, ‘এটা বৈদ্যুতিক ট্রেন। ভায়াডাক্টের ওপরে উঠতে হলে অনেক বিষয় রয়েছে। তার সঙ্গে আরও অনেক কাজ রয়েছে। সেই কাজগুলো আমরা এখন চেক করছি। এ ট্রায়াল রান খুব সতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে। চেক শেষ হলেই কবে ভায়াডাক্টের ওপর ট্রেন চলবে আমরা তার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবো।’ তিনি আরও বলেন, ‘প্রথম ভায়াডাক্টের ওপর খুব ধীরে চলবে। আস্তে আস্তে গতি উঠবে। এতে প্রতিদিন মানুষ দেখতে পারবেন ভায়াডাক্টের ওপর টেস্ট চলছে। ট্রেন যাচ্ছে এবং আসছে।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।