মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালের দুই আওয়ামীলীগ নেতাকে তুলে নেয়ার অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ আগস্ট, ২০২১

সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইয়েদ আহমেদ মান্না এবং বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালুকে আইনশৃক্সখলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে বোনের বাসা থেকে মান্নাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন তার বড় ভাই সাবেক ছাত্রলীগ নেতা শেখ মাসুদ আহমেদ রানা। তবে তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি করেছেন, বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি।
শেখ সাইয়েদ মান্না বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম শেখ কুতুব উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র। এর আগে বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ দায়ের করা মামলার দুই নম্বর আসামি শেখ সাইয়েদ মান্না। একই মামলার ৪৬ নম্বর আসামি মমিন উদ্দিন কালু।
কাউন্সিলর মান্নার বড়ভাই শেখ মাসুদ আহমেদ রানা অভিযোগ করেন, তার ছোটভাই মান্না ঢাকার মোহাম্মদপুর সিয়া মসজিদ এলাকার বোনের বাসায় অবস্থান করছিলেন। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সাদা পোশাকে আসা কয়েকজন লোক নিজেদের আইনশৃক্সখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মান্নাকে টেনে হিচরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
মমিন উদ্দিন কালুকে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃক্সখলা বাহিনী পরিচয়ে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন তার শ্যালক আরিফুর রহমান।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম পিপিএম বলেন, কাউন্সিলর শেখ সাইয়েদ মান্না ও মমিন উদ্দিন কালুকে আটকের বিষয়ে কোন তথ্য জানা নেই।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।