মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

কেশবপুরে এক দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ৮

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ আগস্ট, ২০২১
যশোরের কেশবপুরে এক দিনে পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ৮ জন আহত হয়েছেন। শুক্রবার পৌরসভার মধ্যকুল, হাবাসপোল ও ভোগতী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। কুকুর মানুষের পাশাপাশি এলাকার ছাগল, হাঁস ও মুরগি কামড়িয়ে আহত করছে।
এলাকাবাসি জানায়, গত শুক্রবার সকাল থেকে পৌরসভার মধ্যকুল, হাবাসপোল ও ভোগতী এলাকায় একটি পাগলা কুকুর শিশু ও নারীসহ ৮ জনকে কামড় দেয়। আহতরা হলেন- মধ্যকুল এলাকায় মকছেদ আলী মোড়লের ছেলে ইসমাইল হোসেন (৩৫), ওসমান বিশ্বাসের ছেলে তারেক (১৪), মেম্বার আব্দুর রহিমের ছেলে রাকিব হোসেন (২৫), রহমতের স্ত্রী নাছিমা খাতুন (৪০), মৃত হাফিজুর রহমানের স্ত্রী শিউশী বেগম (৩২), শঙ্কর কুমারের ছেলে সত্যজিত (২২), হাবাসপোল গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী বিউটি বেগম (৩০) ও ভোগতী গ্রামের মফিজুর রহমানের ছেলে মুস্তাকিন (৪)। পরে গ্রামবাসির গণপিটুনিতে ওই পাগলা কুকুরটি মারা যায়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, আহতরা হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। তাদের জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।