মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও জনসভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ আগস্ট, ২০২১

২০০৪ সালে ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় চালানো ভয়াবহ গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

(২১ আগস্ট) শনিবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বড়শিলা ইউনিয়ন আওয়ামী লীগের  উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ছোট মনির।
বড়শিলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর হোসেন এর সভাপতিত্বে সভায়
বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্সের মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি এডভোকেট শামছুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, আব্দুল হাই, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ দোয়া মাহফিল এবং হামলার অন্যতম পরিকল্পনাকারী তারেক জিয়া, তৎকালীন চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা হারিছসহ সকল আসামীদের দ্রুততার সাথে ফাঁসির দাবী করেন।
অন্যদিকে গোপালপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিকালে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সাংসদ ছোট মনির। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।