মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ আগস্ট, ২০২১

টাঙ্গাইলের নাগরপুরে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
এ উপলক্ষে শনিবার (২১ আগস্ট) দুপুরে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর ব্যাক্তিগত কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের যৌথ উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো.শাহিদুল ইসলাম অপু,মো.জাহিদুল ইসলাম জাহিদ, শেখ সামছুল , ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ পান্না,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.কহিনুর ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো.সাগর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরনে দোয়া মাহফিল করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।