মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ আগস্ট, ২০২১
নওগাঁর আত্রাইয়ে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ১৫ আগস্ট শহীদদের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠান হয়। এ সময় মোট ৩ হাজার  চারা বিতরণ করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
কর্মসূচি উদ্বোধন করেন, ন‌ওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাড.খোদাদাদ খাঁন পিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায় সহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধুগুড়ন‌ই আশ্রয় প্রকল্পে গিয়ে চারা রোপন করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।