মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ আগস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়া স্বাস্থ্য সেবার মান বাড়াতে আবুল খায়ের গ্রুপের উদ্যোগে উপজেলা ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীসহ মুমূর্ষ রোগীদের চিকিৎসায় বিনামূল্যে সেন্ট্রাল অক্সিজেন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সেবা ফিতা কেটে উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় উপস্থিত ছিলেন- আবুল খায়ের গ্রুপের ডেপুটি ম্যানেজার মো. মনিরুল ইসলাম, আরএমও ডা. মামুন মোল্লা, ডা. সৈকত জয়ধর, ডা. জাহেদ হোসাইন, ডা. সাবিনা আফরোজ, স্যানিটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মিজানুর রহমান প্রমুখ।

আনুষ্ঠানিক উদ্বোধনকালে আবুল খায়ের গ্রুপ থেকে ৭হাজার ৫শ লিটারের ৮টি সিলিন্ডারের মাধ্যমে ২৮ জন করোনা আক্রান্ত রোগীকে একসাথে অক্সিজেন সরবরাহ করতে পারবে বলে জানান কর্মকর্তারা।

দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ি প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের ডেপুটি ম্যানেজার মো. মনিরুল ইসলাম জানান, দেশে করোনা মোকাবেলায় অতিজরুরী অক্সিজেনের প্রয়োজনে উৎপাদিত অক্সিজেন জনস্বার্থে উন্মুক্ত করে দিয়েছে আবুল খায়ের গ্রুপ। মুমূর্ষ রোগীদের সেবার জন্য উপজেলা পর্যায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ও সহায়তার জন্য এই প্রতিষ্ঠানের মাধ্যমে অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে। তাদের প্রতিষ্ঠান থেকে বিসামূল্যে অক্সিজেন রিফিল করার ব্যবস্থা করে দেয়ার কথাও জানান তিনি।

উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রেজওয়ান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।