মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

জামালপুর পৌর শহরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ আগস্ট, ২০২১
জামালপুর শহরের নয়াপাড়ায় মোসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে ঘর ছেড়ে পালিয়েছে স্বামী রুবেল মিয়া(৩৫), পারিবারিক সূত্রে জানা গেছে, পলাতক রুবেল মিয়া মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদের ছেলে। ২০ আগষ্ট ২০২১ দুপুরে শহরের পূর্ব নয়াপাড়া এলাকায় নিহতের বাবার বাড়ি থেকে গৃহবধু মোসলিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদের পুত্র পেশায় রাজ মিস্ত্রি রুবেল মিয়া, মৃত মোসলিমা আক্তারকে দুই বছর আগে রুবেল বিয়ে করেন। বিয়ের পর থেকে রুবেল শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতেন। মোসলিমা আক্তার জামালপুর শহরের নয়াপাড়ার মৃত মোকছেদ আলী শেখের কন্যা। মোসলিমার এর আগে আরও দুইটি বিয়ে হয়েছিল এবং দুটি সন্তান রয়েছে। পারিবারিক বিরোধে শুক্রবার ভোররাতে স্ত্রী মোসলিমাকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ ঘরের বিছানায় রেখে পালিয়ে যায় স্বামী রুবেল মিয়া।

এ ঘটনায় বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান জানান, ২০-আগষ্ট দুপুরে গৃহবধু মোসলিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।