মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

পুলিশ কনস্টেবল নিয়োগে সাপাহার থানা পুলিশের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) কর্তৃক প্রবর্তিত নতুন নিয়মে সর্বাধিক স্বচ্ছ্বতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর বিষয়ে নওগাঁর সাপাহার থানা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২০ আগষ্ট শুক্রবার বেলা ১১ টায় সারা দেশের ন্যায় সাপাহার থানা চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমান, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আল মাহমুদ, উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার ও সাপাহার উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমান সাংবাদিকদের মাঝে অবগত করেন শীঘ্রই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগ শুরু হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার জন্য ‘জনগনের পুলিশ’ বিনির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৫ সালের মধ্যে ‘মধ্যম আয়ের দেশ’ এবং ভিশন-২০৪১ পূরণের মাধ্যমে উন্নত বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বর্তমান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের প্রত্যক্ষ উদ্যোগে নিয়োগ পদ্ধতিতে নতুন সব বিষয়াবলী সংযোজন করে একটি সুংহত পদ্ধতি প্রস্তুত করা হয়েছে। সুনির্ধারিত একটি পদ্ধতি অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারবেন।

নতুন নিয়মে চালু হতে যাওয়া এই নিয়োগ পরীক্ষায় উতরে যেতে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহণ করা খুবই জরুরি। আগ্রহী প্রার্থীরা যাতে খুব সহজে ভিডিও দেখে অনুশীলন করতে পারেন, এজন্য এই অডিও ভিজ্যুয়ালটি নির্মাণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা এই অডিও ভিজ্যুয়ালটি দেখে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহন করতে পারবেন বলে সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।