মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২ ব্যক্তির চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে অনুদান মঞ্জুর

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২ ব্যক্তির চিকিৎসার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৪ লক্ষ টাকা অনুদান মঞ্জুর করা হয়েছে।প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি গত ১৬ আগষ্ট সাক্ষরিত একপত্রে  এ তথ্য নিশ্চিত করেছেন।ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন কশালগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শামীম আখতার হেনু’র ছেলে শাকিল আখতার পাভেল(৪৩) ’র দুটি কিডনি সম্পুর্ন শুকিয়ে গেছে।চিকিৎসকরা তাকে  কিডনি ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দিয়েছেন।কিডনির ডোনার পেলেও অপারেশন ব্যয় বহন করার সামর্থ না থাকায় তিনি সংসদ সদস্য রশেশ চন্দ্র সেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে সাহায্যের আবেদন জানান।অপরদিকে রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের কৃষক আজহারুল ইসলামের ছেলে মেহেদী হাসান(১৪) ২০১৬ সালে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়।ছেলের চিকিৎসা চালাতে হিমসিম অবস্থায় আজহারুল ইসলাম আর্থিক সহযোগিতা চেয়ে ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনের সুপারিশক্রমে প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেন।এদিকে গত ১৬ আগষ্ট প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি আবেদনকারী শাকিল আখতার পাভেল ও আজহারুল ইসলামকে প্রেরিত পত্রে জানান যে ,মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে এককালীন ২ লক্ষ টাকা করে মঞ্জুর করা করেছেন।সেই সাথে আর্থিক সাহায্যের চেক সংশ্লিষ্ট দপ্তর হতে সংগ্রহ করার অনুরোধ জানানো হয়।ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনের সুপারিশক্রমে রুহিয়া  থানা এলাকার ২জন অসহায় ব্যক্তির চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রীর দপ্তর হতে অনুদান মঞ্জুরীতে সন্তোষ প্রকাশ করেছেন রুহিয়া থানা আওয়ামীলীগ এবং সংশ্লিষ্ট পরিবার ।রুহিয়া থানা আওয়ামীলীগ সভাপতি পার্থ সারথী সেন এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিভৃত পল্লীতে পড়ে থাকা দু:স্থ ও অসহায় মানুষের চিকিৎসার্থে  যে নিবেদিত প্রাণ তা বলার অপেক্ষা রাখেনা। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।