মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় পবিত্র আশুরা পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্য্যর মধ্য দিয়ে শুক্রবার পবিত্র আশুরা পালিত হয়েছে।এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার বাদ জুম্মা উপজেলা কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন সমজিদে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে অনেক ধর্মপ্রাণ মুসুল্লী রোজা রেখে, নামাজ আদায় করে দরিদ্রদের মধ্যে শুকনা ও রান্না করা খাবার বিতরণ করেছেন। বিভিন্ন মসজিদে হযরত ইমাম হোসাইন এর জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে পবিত্র আশুরা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ইসলামী ধর্ম মতে, মহররমের ১০ তারিখকে আশুরা বলে। দিবসটি ধর্মপ্রাণ মুসুল্লীদের কাছে শোকের দিনও।

হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নাতি হযরত ইমাম হোসাইন (রাঃ), তার পরিবার এবং ইমাম হোসাইনের অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ (এজিদ) বাহিনীর হাতে শহীদ হন। কারবালার বেদনা ও শোকের ঘটনা স্মরণ করে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে আসছে। কারবালার শোকাবহ ওই ঘটনা পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যুগিয়ে আসছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।