মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
টাঙ্গাইলের দেলদুয়ারে ‘বিষাক্ত’ মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে হয়েছে বলে খবর পা্ওয়া গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার পাচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ পারভেজ মিয়া (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস মিয়া (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিন বন্ধু মিলে তাদের এক বন্ধু নাসিরের মুদি দোকানে বসে মদপান করেন।
মদপানের পর তারা তিনজনই অচেতন অবস্থায় পড়ে থাকেন।
পরে একজন ক্রেতা দোকানে গেলে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি অবগত করেন।
খবর পেয়ে পরিবারের লোকজন তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে নাসির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যান।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, রাতে তিন বন্ধু মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে।বিস্তারিত জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।