মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল খুলনা থেকে বরিশালের পথে ১০ প্লাটুন বিজিবি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

নগরীতে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে মাঠে থাকবেন অতিরিক্ত দশজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, সদর উপজেলার নির্বাহী অফিসারের বাসভবনে হামলার ঘটনার পর নিরাপত্তার কথা চিন্তা করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিজিবি ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে খুলনা জোন থেকে ১০ প্লাটুন বিজিবি বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালী থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছেন।

আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল \ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে লক্ষ্য করে ইউএনও’র নির্দেশে গুলিবর্ষণ ও নেতাকর্মীদের ওপর ষড়যন্ত্রমূলকভাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে এ কর্মসূটি পালন করা হয়।

উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগি সংগঠনের আয়োজনে বিকেল সাড়ে চারটায় বিক্ষোভ মিছিল শেষে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান সহ অন্যান্যরা। বক্তারা অভিযুক্ত সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমানকে বিএনপি-জামায়াতের এজেন্ট আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে ইউএনও’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে গ্রেফতারকৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তিসহ দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি করেন। অন্যথায় গোটা দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুমকি প্রদর্শন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।