মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশাল সিটি মেয়রসহ আওয়ামীলীগ নেতা কর্মীদের উপর প্রশাসনের গুলি ও হামলা মামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

বরিশালে সিটি কর্পোারেশন মেয়র ও বরিশাল মহানগগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর গুলি বর্ষণ ও আইন শৃংখলা বাহিনীর হামলা ও দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে ইউএনওসহ প্রশাসনের দুটি মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যার পরে আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সহস্রধিক নেতা কর্মীদের উপস্থিতিতে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত অনুযায়ি জাতীয় শোক দিবসের মাসে ছেড়া, ফুটা, পুরান ব্যানার অপসারণ করতে গিয়ে বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদের মধ্যে ইউএনও মহিবুর রহমানের সাথে আ’লীগ নেতা কর্মীদের বাকবিতন্ডার এক পর্যায়ে সিটি মেয়রের উপস্থিতিতে ইউএনও’র নির্দেশে তার দেহরক্ষী আনসাররা অতর্কিত গুলি চালালে অর্ধ শতাধিক নেতা কর্মীরা আহত হয়। এ ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা কর্মীসহ বিভিন্ন নেতা কর্মীর বিরুদ্ধে ইউএনও বাদী হয়ে বৃহস্পতিবার একটি মামলা ও আইন শৃংখলা বাহিনী বাদী হয়ে অপর একটি মামলাসহ মোট দুটি মামলা এ পর্যন্ত দায়ের করা হয়। গুলি ও হামলায় আ’লীগের আহত নেতা কর্মীদের বেশ ক’জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

মেয়রসহ তার উপস্থিতিতে আ’লীগ নেতা কর্মীদের উপর গুলি চালানো, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তর ঘুরে পুণরায় দলীয় কার্যালয়ে শেষে হয়। দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্ব প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশে ঘটনার জন্য দায়ি ব্যক্তিদের খুজে বের করতে সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্তর আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন- ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ পথে অবস্থান করবেন। বক্তারা অভিযোগে আরও বলেন- আহত নেতা কর্মীদের চিকিৎসা নিতেও বাধা দিচ্ছে প্রশাসন। বুধবার রাতের আনসারদের হামলায় এক আওয়ামী লীগ কর্মীর চোখ প্রায় বিনস্টর পথে অথচ তাকে চিকিৎসা গ্রহনেও বাধা দিয়েছে প্রশাসন। যা অমনাবিক উল্লেখ করে মিথ্যা মামলায় আহতদের গ্রেফতারের জন্য বাসায় বাসায় অভিযান চালানোর নিন্দা জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আ’লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, আব্দুস ষাতাতার মোল্লা, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম বাবুল, বিপুল দাস, শফিকুল হোসেন টিটুু, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সহসভাপতি উজ্ঝল হোসেন, সাধারণ সম্পাদক জাকির পাইক, ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতসহ অংগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মীরা।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।