অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হরিপুর স্টেশনের সমন্বয়ে এক অগ্নি-নির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
১৯ই আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টা ৩০মিনিট হতে দুপুর ১ টা পর্যন্ত হরিপুর থানা কম্পাউন্ডে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
এ মহড়ায় হরিপুর থানা কম্পাউন্ডে কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি-নির্বাপণ যন্ত্র ও পানিবাহি গাড়ির সাহায্যে কিভাবে আগুন নেভাতে হয়, বহুতল ভবনে আটকে পরা লোকজনদের স্ট্রেচার ও রশির সাহায্যে উদ্ধারসহ কিভাবে জীবন বাঁচানো যায় ও আহত ব্যক্তিদের কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয় তা প্রর্দশন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
উক্ত মহড়ায় হরিপুর থানার অফিসার ইনচার্জ আরঙ্গজেব এর নেতৃত্বে হরিপুর থানার অফিসার ও ফোর্সগণ অংশগ্রহণ করেন।
এ সময় হরিপুর থানা তদন্ত অফিসার আমিরুল ইসলাম, হরিপুর ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম’সহ ফোর্সগণ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন