মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহার প্রেসক্লাবের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

নওগাঁর সাপাহার প্রেসক্লাবের সাংগঠনিক তৎপরতা বাড়াতে এবং সংগঠনকে গতিশীল করতে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সদরে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক তৎপরতা বাড়াতে এবং সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে দুপুরে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সাপাহার প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় সাংগঠনিক তৎপরতা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, কার্যনির্বাহী সদস্য আবুল হোসেন, দছির উদ্দীন, নবিবুর রহমান ও জুয়েল রহমান প্রমূখ।

এসময় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম হোসেন, প্রচার সম্পাদক নাজমুল হক সনি, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান,মরিয়ম বেগম, আবুজা রহমান, সাবিনা ইয়াসমিন পুতুল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।