মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসুচি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

“ বেশী বেশী মাছ চাষ করি- বেকারত্ব দুর করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২১ -২০২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরিন জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত/ প্লাবন ভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর পুকুর ও আটোয়ারী থানা চত্বর পুকুরে আনুষ্ঠানিকভাবে রুই জাতীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহ্ নেওয়াজ সিরাজী, মৎস্য অধিদপ্তর, রংপুর বিভাগের সহকারী পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আজ পোনা মাছ অবমুক্ত করণ কর্মসুচিতে ১৪টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩৫৫ কেজি রুই , কাতলা ও মৃগা জাতের মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।