সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় উদ্দীপ্ত বহুমুখি সমবায় সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবসে ফলজ গাছের চারা বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত বহুমুখি সমবায় সমিতির উদ্যোগে আলোচনাসভা ও শতাধিক সদস্যদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিহার উদ্দীপ্ত বহুমুখি সমবায় সমিতির কার্যালয়ে সংগঠনের সভানেত্রী মিঠু রানী আইচ এর সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র সৎস্য কর্মকর্তা মো. আলম, আগৈলঝাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক তপন বসু। সভায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে নীরবতা পালন ও দোয়া-প্রার্থণা অনুষ্ঠিত হয়।

সমিতির সহকারী ম্যানেজার মার্সেল হালদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সমিতির সদস্য নাজনীন বেগম, কাজল বালা, বিথী হালদার।

পরে অতিথীরা উদ্দীপ্ত বহুমুখি সমবায় সমিতির চত্তরে ফলজ বৃক্ষ রোপন করে শতাধিক সদস্যদের মধ্যে ফলজ বৃক্ষর চারা বিতরণ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।