সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

যশোরের কেশবপুরে বিরল প্রজাতির ৩২ কেজি ওজনের গোলপাতা মাছ দেখতে মানুষের ভিড়

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ আগস্ট, ২০২১

যশোরের কেশবপুরে বুধবার সকালে ৩২ কেজি ওজনের এক বিরল প্রজাতির গোলপাতা মাছ দেখতে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। কুয়াকাটা সমুদ্র থেকে গত মঙ্গলবার জেলেদের জালে ওই গোলপাতা মাছটি ধরা পড়ে। পরে এ বিরল প্রজাতির মাছ বিক্রির জন্য কেশবপুর মাছ বাজারের একতা ফিসের আড়তে আনা হয়। কেশবপুর মাছ বাজারের ব্যবসায়ী নফর গাজী বলেন, পটুয়াখালির কলাপাড়া উপজেলার মহিপুর বাজারের ব্যবসায়ী রাসেল হোসেন গোলপাতা মাছ বিক্রির জন্য তার কাছে পাঠায়। মাছটি প্রায় ছয় ফুট দৈর্ঘ্যের ও দুই ফুট প্রস্থের। ওজন হয়েছে প্রায় ৩২ কেজি। কেশবপুর মাছ বাজারের সভাপতি আতিয়ার রহমান বলেন, গোলপাতা মাছটি মণিরামপুর উপজেলার আটঘরা গ্রামের সাবেক মেম্বর সবেদ আলীর কাছে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বাজারে এত বড় গোলপাতা মাছ আগে কেউ দেখেনি। যশোর জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান বলেন, গোলপাতা মাছের বৈজ্ঞানিক নাম ইস্টিওফোরাস প্ল্যাটিপটারাস প্রজাতির সেইল ফিশ। এ মাছ গভীর সমুদ্রে দেখা যায়। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা ব্যাপক।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।