সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৮হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ আগস্ট, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় বরিশাল বিভাগীয় ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা হাসপাতালের সামনে ও সদর বাজারে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যেগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে।
আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় অভিযানে বরিশাল বিভাগীয় ভোক্তা অধিদপ্তরের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, বরিশাল বিভাগীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সুমী রানী রায় ও জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব হোসেন অভিযান চালিয়ে উপজেলা হাসপাতালের সামনে ইসলাম মেডিসিন হাউজে মেয়াদ উত্তীর্ণ ঔষদ পাওয়ায় ৮হাজার টাকা, উপজেলা সদরের অসীম মেডিকেল হলে ৩হাজার, নুপুর মেডিসিন হাউজে ৩হাজার, সুমনের ঔষধের দোকানে ২হাজার টাকা ও সুলতানের ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ন নিত্যপন্য পাওয়া ২হাজার টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে বরিশালের এপিবিএন সদস্যরাসহ উপজেলা সেনেটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।