সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালের নিখোঁজ যুবতী দুইমাস পর পাবনা থেকেউদ্ধার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ আগস্ট, ২০২১

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের নিখোঁজ যুবতীকে (১৯) দুইমাস পর পাবনা জেলার ভেড়া থানার জগন্নাথপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
বরিশাল বিভাগীয় আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (বাসক) নেতৃবৃন্দরা প্রযুক্তির মাধ্যমে ওই যুবতীর অবস্থান নিশ্চিত করে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। বুধবার দুপুরে আইন সহায়তা কেন্দ্রের বিভাগীয় সভাপতি জিয়াউল হাসান শামীম জানান, চলতি বছরের ১৬ জুন বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেনের যুবতী কন্যা নুসরাত জাহান সিফা রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরীর পর বাসক’র সহায়তা চাওয়া হয়। পরবর্তীতে তিনি (শামীম) নিজ উদ্যেগে উদ্ধার কাজের জন্য বিভিন্নস্থানে সন্ধ্যান শুরু করেন। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ যুবতীর অবস্থান নিশ্চিত করার হয়। এরপর গত ১৬ আগস্ট পাবনা জেলার ভেড়া থানার জগন্নাথপুর গ্রামের মোহাম্মদ মিয়ার বাড়িতে ওই এলাকার থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে নিখোঁজ সিফাকে উদ্ধার করা হয়েছে। সূত্রমতে, মোবাইল ফোনের সূত্রধরে মোহাম্মদ মিয়ার পুত্র আল-আমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সিফার। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে আল-আমিন সিফাকে নিয়ে যায়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।