সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি রিমনসহ ১১ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ আগস্ট, ২০২১
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে হুইপ সামশুল হক চৌধুরী কর্তৃক ৫০০ কোটি টাকার মামলা দায়েরের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর ছেলে সায়েম সোবহান আনভীরসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করেন। অন্যথায় মিথ্যা-সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশেরও হুশিয়ারী দেয়া হয়।
১৮ আগস্ট (বুধবার) পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করেন তিনি । তাঁর পক্ষে এ মামলা রুজু করেন পটিয়া আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট দীপক কুমার শীল।
মামলায় বিবাদী করা হয়েছে- বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহআলম, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলী সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম ইনভেষ্টিগেশন সেলের প্রধান সাঈদুর রহমান রিমন ও রিয়াজ হায়দার, কালের কণ্ঠের এস এম রানা, মোহাম্মদ সেলিম, এবং বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহারকে।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে কন্ঠরোধ করা যাবেনা। সাংবাদিকদের নামে মামলা-হামলার বিরুদ্ধে দেশের সাংবাদিকরা স্বোচ্চার রয়েছেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।