ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হরিপুর উপজেলা শাখার আয়োজনে গতকাল ১৮ই আগষ্ট বুধবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে হরিপুর উপজেলা বিএনপি প্রয়াত সভাপতি আজগর আলী সহ দলীয় প্রয়াত সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈইমুর রহমান, গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি জেড মুর্তজা চৌধুরী (তুলা) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ওবাইদুল্লাহ মাসুদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন আলম। হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ করিমুল হক, সহ-সভাপতি আঃ সামাদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, হরিপুর মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন প্রমুখ। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আক্তারুজ্জামান আক্তার সাংবাদিকদের কে বলেন, স্যার খুব ভালো মানুষ ছিলেন, প্রতিনিয়ত দলের নেতাকর্মীদের খবর নিতেন, দলীয় কার্যক্রমের খবর নিতেন, হরিপুর উপজেলায় দলকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সবসময় সঠিক পরামর্শ দিতেন, আমি স্যারের রুহের মাগফেরাত কামনা করি। উক্ত দোয়া মাহফিলে হরিপুর উপজেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবা-ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরেন বাবা ইয়াকুব আলী (৭০)। আর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একই সময়ে ছেলে আজগর আলীকে (৫০) নেয়া হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। ২জুলাই চার ঘন্টার ব্যবধানে পিতা ও পুত্রের মৃত্যু হয়।
#চলনবিলের আলো / আপন