বান্দরবানে লামা অবৈধ বালি উত্তোলনের প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা ও ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। সোমবার (১৬ আগষ্ট) বিকালে উপজেলার সরই ইউনিয়নের ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের ৫টি স্থানে অবৈধভাবে বালি উত্তোলনকৃত জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সূত্র জানায়, উপজেলার সরই ইউনিয়নের ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের ৫টি স্থানগুলোতে বালির স্থুপে ৪ লক্ষ ঘনফুটের অধিক বালু জব্দ করা হয়। ৪টি বালি উত্তোলনেরে ড্রেজার ও অনেক পাইপ ধ্বংস করা হয়।
সেক্ষেত্রে অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান। সহায়তায় ছিলেন আনসার ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহীর ম্যাজিস্ট্রেট মোঃ রেজা রশিদ ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান জানান, প্রাকৃতিক পরিবেশ ও রাষ্ট্রের সম্পদ রক্ষাতে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
#চলনবিলের আলো / আপন