সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ডোমারে জনসচেতনতা তৈরি ও সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
” বাংলাদেশের প্রশাসন, আমাদের পাশে সর্বক্ষন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে   নীলফামারীর ডোমারে জাতীয় শোক দিবস  উপলক্ষে  জনসচেতনতা তৈরি ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ই আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে  সুরক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান চৌধুরী, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উক্ত সুরক্ষা সামগ্রীর মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আশা প্রায় ২ শতাধিক পুরুষ এবং মহিলাদের মাঝে জনসচেতনতা তৈরি ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।