সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় সিরিজ বোমা হামলা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণ ও অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদারের সঞ্চালনায় আবু সালেহ মো. লিটন তার বক্তব্যে বলেন- স্বাধীনতা বিরোধী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্যরা ২০০৫ সালে ১৭ আগস্ট সারা দেশে একযোগে ৬৩টি জেলায় আদালত প্রাঙ্গনসহ ৫শ স্পটে বোমা হামলা চালিয়েছিল। ওই ঘটনায় সারা দেশে ১৪৯টি মামলা দায়ের করা হয়েছিল। ওই সকল মামলায় এক হাজার জঙ্গি সনাক্ত করা হলে তার মধ্যে ৩শ জঙ্গি বিচারের আওতায় এসেছে। বাকীদের বিচার এখনো চলমান রয়েছে। স্বাধীনতা বিরোধীরা বার বার শোকের মাস আগস্টকে তাদের টার্গেট হিসেবে বেছে নেয়। তাই দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে ওই বোমা হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতায় দোয়া কামনা করেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, শ্রমিকলীগ সভাপতি আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবি সেরনিয়াবাত, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ আওয়ামী লীগের পাঁচটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।