সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর আদর্শকে মনেপ্রাণে ধারণ করতে হবে-স্পিকার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অদম্য সাহস, প্রতিবাদী সত্তা এবং আপসহীনতা ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের অন্যতম বৈশিষ্ট। তিনি কোনদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার আরও বলেন, জাতির পিতার দেখানো দর্শনকে ধারণ করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জাতির পিতার আদর্শ ও দর্শনকে তুলে ধরতে হবে এবং জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা, দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। এজন্য বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের মনেপ্রাণে ধারণ করতে হবে।

রবিবার রাতে ববি থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, ওইদিন বিকেল চারটায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। বক্তব্য রাখেন ববি’র শিক্ষক সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মোঃ আরিফ হোসেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ।

ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও টিএসসির পরিরচালক ড. মোঃ খোরশেদ আলমের সঞ্চালনায় ওয়েবিনারে যুক্ত ছিলেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, পরিচালকবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, দপ্তর প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ। শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে ১০ জনকে পুরস্কৃত করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।