সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ; বেতন ফি মওকুফের দাবি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা আমার অধিকার। শিক্ষা নিয়ে এদেশে ব্যবসা করা চলবে না। করোনাকালীন বন্ধ থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল ফি মওকুফের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বরিশাল সরকারি মহিলা কলেজ ও সরকারি সিটি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে নগরীর সদর রোডের প্রধান সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় সড়কের দুইপাশে বিভিন্ন যানবাহন আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, করোনাকালীন সময়ে গত ১৭ মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ থাকার পরেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের ওপর বিভিন্ন ফি নির্ধারন করা হয়েছে। এসব ফি তাদের পরিবারের পক্ষ থেকে একেবারেই পুরন করা সম্ভব নয়।
সড়ক অবরোধ চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী অদিতি ইসলাম, মিম ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা সুজন আহমেদ, শিক্ষার্থী লাকিয়া, সুজন, সাগর, সায়মন, সাইফুল, মুন প্রমুখ। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদের আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
পরবর্তীতে কোতয়ালী মডেল থানা পুলিশ শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি তুলে নিতে ব্যর্থ হলে মেট্রোপলিটন (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার ফজলুর রহমান কলেজ শিক্ষকদের সাথে কথা বলে শিক্ষার্থীদের বিষয় নিয়ে কথা বলার আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
একই সময় নগরীর কাউনিয়া টেক্সটাইল মিলের শ্রমিকরা মিল কল-কারখানা খুলে দেওয়ার পাশাপাশি তাদের নয় মাসের বকেয়া বেতনের দাবিতে সমাবেশ করার পাশাপাশি সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।