সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

ডোমার প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন শেষে নীলফামারীর ডোমারে দীর্ঘ এক যুগপর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি আসাদুজ্জামান চয়ন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা ও এমদাদুল হক মাসুমকে সাংগঠনিক সম্পাদক করে ২ বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। রোববার (১৫ আগস্ট) সন্ধায় ডোমার প্রেসক্লাব হলরুমে আহবায়ক কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও পূর্বেক কমিটি নতুন করে কমিটি না করার কারণে গত ২ আগস্ট সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১১ সদস্য
বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি সকল সদস্যদের সম্মতিক্রমে পূর্নাঙ্গ কমিটি করা হলো। কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সহ-সভাপতি রুবেল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, অর্থ সম্পাদক রবিউল হক রতন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান মানিক, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন রকি, প্রচার ও দপ্তর সম্পাদক এস. কে হিমেলসহ কার্যকরী কমিটির ৭জন সদস্য নিয়ে মোট ১৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি আগামী ২ বছরের জন্য ঘোষনা করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।