সারা দেশের ন্যায় রবিবার (১৫ আগস্ট) পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস লালবাগ থানা বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ এর উদ্যোগে।
লালবাগ থানা বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ এর দোওয়া মাহফিলে উপস্হিত ছিলেন আওয়ামী বাস্তহারা লীগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব লায়ন আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আওয়ামী বাস্তহারা লীগ ও যুগ্ম সাধারণ সম্পাদক ‘বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ’ জনাব সোহেল চৌধূরী, এস কে সাকিব-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পুরান ঢাকার মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা বর্তমান এমপি মোঃ হাজী সেলিম সহ স্হানীয় বহু নেতা কর্মি বৃন্দ ও এলাকার সাধারণ ভাই বোনেরা।
#চলনবিলের আলো / আপন