সোমবার , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

বিএসএফ এর হয়রানির কারনে বেনাপোল বন্দরে ৭ ঘন্টা আমদানি রফতানি বন্ধের পর সচল

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হয়রানির কারনে দুই দেশের বন্দর ব্যবহারকারি সংগঠনগুলে আমদানি রফতানি বন্ধ করে দেয়। প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর বিকাল ৪ টার সময় আবার চালু হয়। সোমবার সকাল থেকে দুই দেশের আমদানি রফতানি বানিজ্য বন্ধ করে দেওয়া হয়।

সুত্র মতে ভারতের পেট্রাপোল ও বেনাপোল বন্দরে আমদানি রফতানি ট্রাক এবং চালকদের প্রবেশ এর মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখে হয়রানি করে । চালকদের নানা ধরনের প্রশ্ন, ট্রাক তল্লাশি সহ সময় ক্ষেপন করায় দুই দেশের বন্দও ব্যবহারকারী সংগঠনগুলো আমদানি রফতানি বন্ধ করে দেয়। এতে দুই দেশের পণ্য বহনকারী শত শত ট্রাক আটকা পড়ে যায়। এসব পণ্যর মধ্যে কাচামাল জাতিয় পণ্যও রয়েছে।

বেনাপোল বন্দর এর সিএন্ডএফ কর্মচারী ইউনিয়ন এর সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন সকাল থেকে বিএসএফ এর হয়রানির প্রতিবাদে দুই দেশের ব্যবসায়িরা আমদানি রফতানি বানিজ্য বন্ধ করে দেয়। এরপর ভারতের সিএন্ডএফ ও পেট্রাপোল বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো বিএসএফর সাথে বৈঠক করে বিকাল ৪ টায় আবারও চালু করে বানিজ্য।

ভারতের প্রেট্রাপোল বন্দরের সিএন্ডএফ ওয়েল ফেয়ার সংগঠনের সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, পণ্য নিয়ে দুই দেশে প্রবেশ মুখে বিএসএফ অযথা হয়রানি করে। এবং সময় ক্ষেপন করায় পচনশীল জাতীয় পণ্য ক্ষতি গ্রস্থ হয়। সব মিলিয়ে তাদের দীর্ঘ হয়রানির কারনে বাধ্য হয়ে দুই দেশের বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো আলোচনার মাধ্যে আমদানি রফতানি বন্ধ করে দেয়। এরপর বন্দর ব্যবহার কারি সকল নেতাদের সমন্বয়ে বিএসএফ এর সাথে বৈঠক হওয়ায় আবারও বেলা ৪ টার দিকে বানিজ্য শুরু হয়।

বেনাপোল কাস্টমস এআরও শামিমুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে ভারতীয় বিএসএফ পণ্যবহনকারী গাড়ি চালকদের হয়রানি করে থাকে। এ হয়রানির প্রতিবাদে দুই দেশের ব্যবসায়িরা সকাল থেকে বানিজ্য বন্ধ করে দেয়। তবে বিকাল ৪ টার পর আবারও বানিজ্য সচল হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।